Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ার খালপাড়ে প্রস্তাবিত বক্স কালভার্ট ও রাস্তার জায়গা পরিদর্শন এমপি শ্যামলের


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোড থেকে খালপাড় সড়ক পর্যন্ত প্রস্তাবিত বক্স কালভাট ও রাস্তার জায়গা পরিদর্শন এবং উক্ত সরকারি জায়গা দখল করে নির্মাণ করা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক ও বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


এ লক্ষ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দখলকৃত স্থান পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম ও পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূইয়াসহ সংশ্লিষ্টরা।

পরিদর্শন শেষে এমপি খালেদ হোসেন শ্যামল সরকারি জায়গা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে এলাকাটি দখলমুক্ত করার পাশাপাশি জনসাধারণের চলাচলের সুবিধার্থে বক্স কালভার্ট ও রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভার প্রশাসককে নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, পৌরসভার সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জায়গাটি দখলমুক্ত করে পরিকল্পিতভাবে রাস্তা ও কালভার্ট নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হবে। মূল সড়কের উপর যানবাহন ও মানুষের চলাচলে চাপ কমে যাবে এবং এলাকার যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে।

পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার রাস্তা ও পানি নিষ্কাশনের জন্য নির্ধারিত সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় গাড়ি ও মানুষেরা অনেকদূর ঘুরে মুল রাস্তায় যেতে হয়। ফলে শহরে এ এলাকায় যানযট লেগে থাকে এবং অন্য সড়কগুলো সংকুচিত হয়ে পড়েছে। দ্রুত দখলমুক্ত করে রাস্তা নির্মাণ করা হলে এ এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...