বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমরা একটি আধুনিক, উন্নত ও সম্প্রীতির কাশিয়ানী গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে এ অঞ্চলের জনগণ অত্যন্ত আন্তরিক।
তিনি বলেন, স্থানীয় জনগণের পাশাপাশি উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও কাশিয়ানীর উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছেন।
নতুন একাডেমিক ভবন নির্মাণের গুরুত্ব তুলে ধরে সেলিমুজ্জামান সেলিম বলেন, ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
ভবন নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, কাজের গুণগত মান কোনোভাবেই যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। নির্ধারিত মান বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল হক, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, উপসহকারী প্রকৌশলী ওহিদুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সজল দত্ত, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার নিজামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। তাদের প্রত্যাশা, ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষার ভাল পরিবেশ নিশ্চিত হবে। অনুষ্ঠানের শেষ পর্বে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি সেলিমুজ্জামান সেলিম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...