Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন


Splash Image

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী ২০২৬ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ-এর আয়োজনে শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল বিগ্রহ প্রতিষ্ঠাপন, গীতা পাঠ, শত কণ্ঠে গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জন্ম ও বাল্যলীলা প্রদর্শনী, সন্ধ্যা আরতি, ভাগবত পাঠ, নাম কীর্তন, বৈদিক নাটক ও নৃত্য এবং শ্রীকৃষ্ণের মহা অভিষেক। এছাড়াও অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্ত ও অতিথিদের মাঝে অনুকল্প প্রসাদ বিতরণ করা হয়।

বিকেলে বিগ্রহ প্রতিষ্ঠাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর গীতা পাঠ ও শত কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। সন্ধ্যায় শ্রীকৃষ্ণের জন্ম ও বাল্যলীলা প্রদর্শনী এবং আরতির মাধ্যমে অনুষ্ঠানে ভক্তিময় আবহ তৈরি হয়। পরবর্তীতে ভাগবত পাঠ ও নাম কীর্তনে অংশ নেন উপস্থিত ভক্তরা।

রাতের আয়োজনে বৈদিক নাটক ও নৃত্য পরিবেশনের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি স্মরণ করা হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য, ন্যায়, মানবতা, শান্তি ও ভ্রাতৃত্বের চেতনা ধারণ করে সুন্দর ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...