Logo Logo

গোপালগঞ্জে মুসলিমা খানম হত্যার প্রতিবাদে ও স্বামীসহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে গৃহবধূ মুসলিমা খানম হত্যার প্রতিবাদে ও স্বামীসহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিহতের পরিবার ও বরফা গ্রামবাসী এ কর্মসূচি পালন করে।


বিজ্ঞাপন


শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহত মুসলিমার বাবার বাড়ি সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরফা বাজারে গিয়ে শেষ হয়। পরে বরফা বাজারে সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে নিহত মুসলিমার মা মর্জিনা বেগম, ভাই জুয়েল মোল্লা, ছেলে মুক্তাছিন মোল্লা, মো: কামরুল ইসলাম মোল্লা, মো: ইকরাম সরদার বক্তব্য রাখে।

এসময় বক্তারা বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মুসলিমার উপর অত্যাচার চালিয়ে আসছিলো স্বামী ও তার পরিবারের লোকজন। পরে মুখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়। এসময় তারা স্বামী কুরবান মোল্যাসহ তার পরিবারের লোকজনের ফাঁসির দাবি জানান।

প্রসঙ্গত, গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মুসলিমার উপর চাপ ও নির্যাতন করতে স্বামী কুরবান মোল্যা ও তার পরিবারের লোকজন। নির্যাতন ঠেকাতে বিভিন্ন সময় ১২ লাখ টাকা দিলেও আবারো ২ লাখ টাকা দাবি করে। এই টাকা মুসলিমা দিতে অস্বীকার করলে গত ২৭ আগস্ট মুসলিমাকে মারধর করে জোরকরে মুখে বিষ ঢেলে দেয় স্বামী ও তার পরিবারের লোকজন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...