Logo Logo

গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত


Splash Image

জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ‘সেবা দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে বিনামূল্যে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৬ সেপ্টেম্বর) শহরের প্রাণকেন্দ্র বড়বাজারের পৌর সুপার মার্কেটের সম্মুখে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের উদ্যোগে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিনামূল্যে পরিচালিত এই চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম।

কর্মসূচিশূচিসূত্রে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের চিকিৎসক ডা. শাহিনুর মলি, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম এবং ল্যাব টেকনোলজিস্ট জয়ন্ত বিশ্বাসসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আয়োজনের বিষয়ে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, সাধারণ মানুষকে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন ও সতর্ক করতে প্রতিবছর তাদের হাসপাতালের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, ক্যাম্প থেকে নিখরচায় রক্ত পরীক্ষার পাশাপাশি সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে এবং দিনব্যাপী এই আয়োজনে অন্তত ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...