Logo Logo

নড়াইলে মাদ্রাসা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার


Splash Image

নড়াইলে তাফসির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার আরও পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগও উঠেছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেপ্তার মাহবুবুর রহমান বলরামপুর গ্রামের আলমগীর সরদারের ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে মাদ্রাসাটিতে এক শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরদিন ২৮ আগস্ট ওই শিক্ষার্থীর মা বিষয়টি জানতে চাইলে ঘটনাটি জানাজানি হয়। এ সময় অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান।

পরে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে একই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার আরও পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়ার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

পুলিশ জানায়, মামলা রুজুর প্রায় ১০ ঘণ্টার মধ্যে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...