বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
এ ছাড়া কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত অতিথিরা বলেন, পরিবেশের সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।
তারা আরও বলেন, একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগের মাধ্যমে বিলাইছড়িতে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...