Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় লিটারে ২০০ মিলি তেল কম দেওয়ায় ডিলারকে লাখ টাকা জরিমানা


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার অপরাধে এক জ্বালানি তেল বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকায় অবস্থিত ‘মেসার্স আরেফিন ট্রেডার্স’ নামের একটি পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির পরিমাপ যন্ত্রে কারচুপি করে প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার। এ সময় ফিলিং স্টেশনটির মালিক মুসলিম আহমেদ শাহেদ অপরাধ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার প্রকাশ করেন। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটিকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আবারও একই ধরণের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারব্যবস্থা সচল ও সৎ রাখতে এই ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...