বিজ্ঞাপন
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই উপাচার্য।
আলোচনায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। পাশাপাশি নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানান। তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...