বিজ্ঞাপন
যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক সার্বিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।
এর আগে গত ২৭ আগস্ট মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে 'গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১'-এর ১৩(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের এই জ্যেষ্ঠ অধ্যাপককে চার বছর মেয়াদে অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যা আগে আসে) গোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে, কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো. খসরুল আলম বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত বিধিবিধান এবং উপাচার্য কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...