বিজ্ঞাপন
রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতা যাচাই করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের বিভিন্ন বিষয়ও পর্যবেক্ষণ করেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রামচন্দ্রকুড়া-মন্ডলীয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সোলাইমান ও বিদ্যালয়ের শিক্ষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে বিদ্যালয়ে পড়তে আসে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...