বিজ্ঞাপন
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব ও ইউনিয়ন পরিষদসমূহের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক জাকির হোসেনকে বিদায়ী সম্মাননা জানানো হয়। একই অনুষ্ঠানে বিলাইছড়ির নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অভি দাশকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও জাকির হোসেনের দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে নবাগত ইউএনও অভি দাশের দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদ্য বিদায়ী ইউএনও জাকির হোসেনকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তার উদ্দেশে শুভকামনা জানিয়ে বক্তারা বলেন, প্রশাসনের দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। নবাগত ইউএনও অভি দাশও দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...