বিজ্ঞাপন
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিকারমূলক করণীয় সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা প্রশাসনিক সংস্থার ওপর নির্ভর না করে সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি নিজের বাড়িঘর ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা ধ্বংস এবং মশার সম্ভাব্য প্রজননস্থল যেন গড়ে উঠতে না পারে—সে বিষয়ে নাগরিকদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করার ওপর জোর দেন।
পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট কর্মীদের সরাসরি মাঠে নামানোর সিদ্ধান্ত হয়। তিনি বলেন, এদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তৃণমূলের জনগণকে সরাসরি যুক্ত করে জোরদার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য সুচিকিৎসা এবং সার্বিক রোগী ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত মশারি নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়, যাতে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে মশা কামড়ে নতুন করে অন্য কারো মাঝে ডেঙ্গু ভাইরাস ছড়াতে না পারে।
সভায় গৃহীত সব সিদ্ধান্তের মাঠপর্যায়ে যথাযথ প্রয়োগের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "সকল সিদ্ধান্তের মূল প্রতিফলন মাঠে দেখতে চাই।"
তিনি আরও পুনরুল্লেখ করেন যে, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার চেয়ে 'প্রতিরোধমূলক ব্যবস্থা' গ্রহণকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
উচ্চপর্যায়ের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...