Logo Logo

বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩( তিন) মাদক সেবীর কারাদণ্ড


Splash Image

( বরিশাল) সংবাদ দাতাঃ বাকেরগঞ্জের ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে ৩( তিন) জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার গারুড়িয়া ইউনিয়নে হেলেঞ্চা তুলাতুলি সেতুর নিকট গাজা ও ইয়াবা সেবনের অপরাধে ৩( তিন) জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এরমধ্যে একজনকে দুইমাস এবং অপর দুইজনকে তিনমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...