Logo Logo

গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এম মাহবুব আলী সোহেলের জামিন


Splash Image

মোঃ সাইফুর রশিদ চৌধুরী। গোপালগঞ্জ পৌরসভার সাবেক চারবারের সফল কাউন্সিলর গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম মনসুর আলীর ছেলে ও জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।


বিজ্ঞাপন


৬ সেপ্টেম্বর রোববার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন।

​মামলার আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে সোহেলের জামিন শুনানির সময় মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা সশরীরে উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে বিচারক বাদীর বক্তব্য গ্রহণ করলে বাদী তরিকুল মোল্লা আদালতকে জানান, মাহবুব আলী সোহেলের বিরুদ্ধে তার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। সাবেক কাউন্সিলর সোহেল জামিন বা মুক্তি পেলে তার পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি থাকবে না বলেও তিনি আদালতকে নিশ্চিত করেন।

​বাদীর এমন জবানবন্দির ভিত্তিতে বিজ্ঞ বিচারক রাজীব হাসান আসামির জামিন মঞ্জুর করে মুক্তির নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী রোববার সন্ধ্যার আগেই গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তিনি কারামুক্ত হন।

​উল্লেখ্য, গত ২৬ আগস্ট একটি মারামারির ঘটনার মামলায় সাবেক এই কাউন্সিলরকে গ্রেফতার করেছিল পুলিশ। চারবার নির্বাচিত এই জনপ্রিয় জনপ্রতিনিধির জামিনের খবরে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...