বিজ্ঞাপন
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহেদ উদ্দিন প্রকাশ তেল শাহেদ (২৮), মো. রিয়াজ উদ্দিন (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। তবে অভিযানে জাকের উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকের উদ্দিন চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।
অভিযানে চারটি টিনের বড় ড্রামে থাকা ৭২০ লিটার, ৩০টি প্লাস্টিকের জারিকেনে থাকা ৯০০ লিটার এবং ৯টি জারিকেনে থাকা ১৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পাশাপাশি একটি বড় ড্রাম থেকে ২০০ লিটার মবিল জব্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ১ হাজার ৮০০ লিটার ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা। এছাড়া ২০০ লিটার মবিলের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা তেল ও মবিলের মূল্য প্রায় ৩ লাখ ২৭ হাজার টাকা।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার জাকের উদ্দিনের হেফাজত থেকে বৈধ কাগজপত্রবিহীন ১ হাজার ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...