বিজ্ঞাপন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিরাজ আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী (রুদ্রপুর) গ্রামের মো. আমানুল্লাহ হকের ছেলে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মিরাজ আলী আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ।
মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা এলাকায় অবস্থিত জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে একই মাদ্রাসার শিক্ষক মো. মিরাজ আলী ওরফে মিরাজ জোরপূর্বক বলাৎকার করেন। পাশবিক এই ঘটনার পরদিন ১৩ জুলাই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মো. মিরাজ আলীকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিচারাধীন পর্যায়ে আদালত প্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি গ্রহণ করেন। পরবর্তীতে আসামির বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক অভিযুক্ত মিরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...