বিজ্ঞাপন
আটককৃত ব্যক্তির নাম মো: জসিম উদ্দিন (৩৪)। তিনি বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের শুক্কুরছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকার বাসিন্দা মোজায়ের মিয়া এর ছেলে।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গনি আসামি আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানার এস আই মোঃ আব্দুর রব এর নেতৃত্বে মোঃ জসিম উদ্দিন (৩৪) কে ফারুয়া ইউনিয়নের শুক্কুরছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি। যার জিআর নং-২০৪/২০২০ সোনাডাঙ্গা থানা। মামলা নং ১৮/০৯/২০২০।
তিনি আরও জানান, আজ বিকালপ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের জন্য রাঙ্গামাটিতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...