বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিয়াডাঙ্গা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিসকান সরদার ওই গ্রামের লোকমান সরদারের ছেলে।
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মিসকানের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সংঘর্ষে গুরুতর আহত সারফিনা বেগম অভিযোগ করে জানান, স্থানীয় প্রতিপক্ষ আসলাম ও তাঁর লোকজনের হামলায় মিসকান ও সারফিনাসহ অন্তত ছয়জন কুপিয়ে জখম হন। চিকিৎসকেরা সারফিনার মাথায় ২৫টি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত মামলা দায়ের হয়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...