বিজ্ঞাপন
এ ঘটনায় ফজলুল করিম বাচ্চু নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রেজাউল করিম (২২)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাটখিল থানায় দেওয়া লিখিত অভিযোগে রেজাউল করিম উল্লেখ করেন, রাত আনুমানিক ১টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সাকিনস্থ সেন্টার পয়েন্টের পেছনে একটি মালিকীয় ও ভোগদখলীয় সম্পত্তি থেকে বেকু দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছিল।
অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩ আগস্ট গোলাম মাওলা নামে এক ব্যক্তি দলিলের মাধ্যমে সুন্দরপুর মৌজায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। পরে তিনি প্রবাসে যাওয়ার সময় ওই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব রেজাউল করিমকে দিয়ে যান।
রেজাউল করিমের অভিযোগ, ওই সম্পত্তি জবরদখলের চেষ্টা করে আসছিলেন ফজলুল করিমসহ তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে বেকু দিয়ে জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
এ সময় ঘটনাস্থলে গিয়ে বিষয়টির প্রতিবাদ করলে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ, মারামারি ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগপত্রে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চাটখিল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন রেজাউল করিম।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...