বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে ও সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার এবং একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল পশ্চিম আউড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অন্তর হাওলাদার ও মো. জাহিদুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশি তথ্যে জানা যায়, অন্তর হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকে তিনি প্রকাশ্যে মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের ঝালকাঠি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...