বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন।
নিহত জিন্দার আলী শেখ ডাঙ্গা দুর্গাপুর গ্রামের মৃত জানু শেখের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে জিন্দার আলী শেখ নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে তার ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ ৬ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মুকসুদপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন।
পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
ওসি জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা করা হয়েছে। বর্তমানে মরদেহটি থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...