বিজ্ঞাপন
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় বিশেষ এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে বাধ্যতামূলকভাবে কোর্সটি সম্পন্ন করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে শিক্ষকরা নিজ নিজ পিডিএস (PDS) পরিচিতি নম্বর ব্যবহার করে নিবন্ধন বা প্রবেশ করতে পারবেন। কোর্সে অংশগ্রহণের লিংকটি হলো: https://itlms.naem.gov.bd/my/scorm-courses
প্রশিক্ষণ মডিউলে মোট ছয়টি পাঠ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ পাঠে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে একটি বিশেষ শ্রেণি কার্যক্রম পরিচালনা করা আবশ্যক। কার্যক্রম শেষে সেটির ধারণকৃত ছবি বা ভিডিও নির্ধারিত মাধ্যমে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্ল্যাটফর্মে প্রদান করা হয়েছে।
ছয়টি পাঠ এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পর শিক্ষকরা মাউশি এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকদের যৌথ স্বাক্ষরসংবলিত সনদপত্র অনলাইন থেকে সংগ্রহ বা ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিতে সময়সীমার মধ্যে সব শিক্ষককে এই প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...