বিজ্ঞাপন
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ পরিদর্শন করে। তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়দের অনেকের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে তার পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...