বিজ্ঞাপন
জেলা প্রশাসকের কার্যালয়ের "স্বচ্ছতা" সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুন।
‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক এ প্রশিক্ষণ সভায় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়ন, শুদ্ধ উচ্চারণ এবং প্রমিত বাংলা ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্যে গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার ব্যবহার শিশুদের ভাষা দক্ষতা বৃদ্ধি এবং সঠিক উচ্চারণ শেখানোর জন্য অত্যন্ত জরুরি। প্রমিত বাংলা শব্দভাণ্ডার, ব্যাকরণ ও সঠিক উচ্চারণ শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি শিশুদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত যোগাযোগের জন্য উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করে।
তিনি আরও বলেন, মাতৃভাষায় সঠিক ও প্রমিত শিক্ষা শিশুর অন্যান্য বিষয় বোঝার সক্ষমতাও সহজ করে। পরিবার ও সমাজে আঞ্চলিক ভাষার পাশাপাশি প্রমিত বাংলা চর্চার মাধ্যমে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের শৈশব থেকেই শুদ্ধ ভাষা ব্যবহারে অভ্যস্ত করে তুললে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে।
প্রশিক্ষণ সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...