বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জে মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও মাদক উদ্ধার ও কারবারিদের আটক করা হচ্ছে, আবার কোথাও মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হচ্ছে।
প্রশাসনের এমন ধারাবাহিক ও কঠোর তৎপরতায় মাদকসেবী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...