Logo Logo

নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর চাটখিলে পুলিশ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের অন্তর্গত শ্রীনগর সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের দক্ষিণ পাশের বালুর মাঠ এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম (৪০) এবং তাঁর স্ত্রী শারমিন আক্তার মনি (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে খোরশেদ আলম ও শারমিন আক্তার মনিকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁদের কাছে থাকা ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, “মাদকের বিরুদ্ধে চাটখিল থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, কেনাবেচা কিংবা পরিবহনের সাথে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এমন তৎপরতা আরও জোরদার করা হবে।”

প্রতিবেদক- মোঃ সিনাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...