বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন— ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইসমাইল-ইলাহী, গোপালগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আহত শিবিরের নেতারা সদর উপজেলার খেলনা গ্রামের পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন। ভ্রমণ শেষে সেখান থেকে ফেরার পথেই দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এই ঘটনায় এখনো ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি; তবে অভিযোগ পেলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ও মামলা দায়ের করা হবে। হামলাকারীদের পরিচয় শনাক্তে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক পেজে আগুনে জ্বলতে থাকা মোটরসাইকেলের একটি ভিডিও আপলোড করার বিষয়টি পুলিশের নজরে এসেছে। প্রচারিত ভিডিওটিতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...