বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এলাই মিয়া ও তার ছেলে ইয়াসিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন একটি বটিদা দিয়ে তার বাবার ঘাড়ের পেছনে আঘাত করেন। এতে এলাই মিয়া গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এলাই মিয়া পেশায় দিনমজুর ছিলেন। তিনি আট ছেলে ও এক মেয়ের বাবা। তার অন্য ছেলেরা বিভিন্ন ব্যবসা ও পেশার সঙ্গে জড়িত। ইয়াসিন তার আট ছেলের মধ্যে সবার ছোট। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনার পর মদন থানা পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে আটক করে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ইয়াসিনের দায়ের কোপে তার বাবা এলাই মিয়ার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। অভিযুক্ত ইয়াসিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...