বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে সরকারি দাপ্তরিক কাজে রাষ্ট্রপতি ও সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের পদবির আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সিদ্ধান্তের আলোকে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সব দপ্তরের দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ পাঠানোর সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করতে বলা হয়েছে।
পরিপত্রে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে তা অনতিবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
এর ফলে এখন থেকে সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি, সারসংক্ষেপ ও অন্যান্য আনুষ্ঠানিক যোগাযোগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারের পরিবর্তে সরাসরি পদবি উল্লেখ করতে হবে।
সরকারের নতুন এই নির্দেশনা সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরের দাপ্তরিক কার্যক্রমে অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...