Logo Logo

মনোহরদীতে ৫০.৫৭ শতাংশ জমি বাদীকে বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন


Splash Image

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের রায়ের আলোকে নরসিংদীর মনোহরদীতে ৫০ দশমিক ৫৭ শতাংশ জমি বাদী পক্ষকে আনুষ্ঠানিকভাবে দখল বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডীতলা মৌজায় ৯টি বিভিন্ন দাগভুক্ত ওই জমির ওপর বাদী পক্ষের দখল পুনরুদ্ধার ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। জমি হস্তান্তরকালে বাদী-বিবাদী উভয় পক্ষসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মনোহরদী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় বিচারিক আদালতের দেওয়া চূড়ান্ত রায়ের প্রেক্ষিতেই এই জমি জবরদখল মুক্ত ও প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উক্ত উচ্ছেদ ও দখল হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

অভিযান পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেন মনোহরদী থানা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...