বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— পাংশা উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশের একটি দল হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে একটি সচল পাইপগান এবং দুইটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও গুলিসহ মনজুর মিয়া মঞ্জু ও শরীফ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের বিষয়ে পাংশা মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...