Logo Logo

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড


Splash Image

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে মোঃ সিফাত ভূঁইয়া নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বুধবার (৯ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের চক বগাদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মোঃ সিফাত ভূঁইয়া চক বগাদী এলাকার বাসিন্দা।

অভিযানকালে সিফাত ভূঁইয়ার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।

প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদকের অপব্যবহার রোধে মনোহরদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...