Logo Logo

হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংকের ফায়ারিং বিস্ফোরণে নিহত-২ ও আহত-২


Splash Image

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে টাইপ-৫৯ ট্যাংকের ফায়ারিং অনুশীলনের সময় বিস্ফোরণে দুইজন সৈনিক নিহত এবং একজন সেনা অফিসারসহ দুইজন গুরুতর আহত।


বিজ্ঞাপন


বুধবার হাটহাজারী উপজেলাধীন বিএ-৮০৪৫ লেঃ কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি, অধিনায়ক, ১১ ইবি, সাভার সেনানিবাস-এর উপস্থিতিতে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংকসহ এ্যাসল্ট ফায়ার অনুশীলন চলাকালে বিএ-২৬৪৫২৬ নম্বর ট্যাংকের অভ্যন্তরে HEAT গোলা বিস্ফোরিত হয়। গোলাটি সামনের দিকে চলে গেলেও গোলার ব্যাকফ্ল্যাশের কারণে বিস্ফোরণের ধোঁয়া ও আগুন ট্যাংকের অভ্যন্তরে প্রবেশ করে।

উক্ত ঘটনায় ট্যাংকের অভ্যন্তরে থাকা চারজন সেনা সদস্য আহত হন। পরবর্তীতে আহত তিন জনকে অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচ, চট্টগ্রাম-এ প্রেরণ করা হয়। অপর আহত সৈনিক জোবায়ের (ড্রাইভার)-কে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে আহত সৈনিক জোবায়েরকে ও চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হয়েছে।

সেনাবাহিনীর সূত্র জানা যায়, আহত চারজনের মধ্যে

বিএ- নং-১০০৮২০১ সৈনিক গানার রিফাত ও

বিএ- নং-১০০৮০৯৬ সৈনিক অপারেটর সিদ্দিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অপর দুইজন বিএ-১০৫৮৫ ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন ও সৈনিক জোবায়ের (ড্রাইভার) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ সেকেন্ড অফিসার তানভীর আহমেদ বলেন, উক্ত ঘটনায় দুইজন সৈনিক নিহত হয়েছে এবং একজন অফিসারসহ দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...