Logo Logo

ঝালকাঠিতে ইয়াবা সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. তুহিন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


ডোপ টেস্টে তার শরীরে ইয়াবা সেবনের প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার অতুল মাঝির খেয়াঘাট সংলগ্ন নিজ বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তুহিন মিয়া ওই এলাকার মো. আফজাল মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তুহিন মিয়াকে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার ডোপ টেস্ট করা হলে ইয়াবা সেবনের রিপোর্ট পজিটিভ আসে। অভিযানে তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য বা অন্যান্য আলামত উদ্ধার করা হয়নি। এ ঘটনায় এসআই (নিঃ) আলমগীর হোসেন বাদী হয়ে তুহিন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...