Logo Logo

কবিতা ‘’ভবের বাজার‘’ আলেয়া মান্নান


Splash Image

সত্য-মিথ্যে, জ্ঞান-বুদ্ধি, বিকায় হাজার হাজার।


বিজ্ঞাপন


ভবের বাজার

আলেয়া মান্নান

সত্য-মিথ্যে, জ্ঞান-বুদ্ধি, বিকায় হাজার হাজার।

আপন দেহও পণ্যরূপে, ভবের এই বাজার।

কৌশলে নিত্য নতুন, করে যাচ্ছে সওদা।

নিজের ছায়াও বিকাচ্ছে কেহ, লুটে নিতে ফায়দা।

খাবারে দেয় ফরমালিন, পচন ধরে দেহে।

মনের ভিতর দালালি, মিষ্টি কথা কহে।

ভবের এই হাট-বাজারে, মানুষ নিজেই পণ্য।

নিজেকে নিজে বিকিয়ে দিয়ে, কেমনে হবে ধন্য?

ভবের এই রঙ-বাজারে, কত রঙের মানুষ।

বুঝিতে পারি না ভাই, মানুষ কিবা অমানুষ।

বিবেক-বুদ্ধি লুপ্ত এখন, ভবের এই হাটে।

নিজ হাতে মান-কুলমান, ডুবিয়ে দিচ্ছে ঘাটে।

অন্তরেতে বিষ রেখে, উপরে দেখায় ভালো।

নিজেই সে নিভিয়ে দিচ্ছে, নিজ পথের আলো।

ভবের এই হাট-বাজার, কত যে বিচিত্র।

বুঝে ওঠার সাধ্য নাই, কাহার কেমন চরিত্র।

ভবের হাটের রঙ-বাজারে, কত কিছুই দেখি।

এই জীবনে আরও কিছু, দেখার আছে বাকি?

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...