Logo Logo

রাজাপুর ও কাঁঠালিয়া দুই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক রাজাপুর উপজেলা ও কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৯ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে দ্রুত নতুন কমিটির কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়। ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এবিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এটি সংগঠনের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমেরই একটি অংশ। আমরা চাই, নতুন নেতৃত্বের মাধ্যমে দুই উপজেলায় ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হোক।

তিনি আরও বলেন, খুব দ্রুত সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন কমিটি গঠন করা হবে। যারা ত্যাগী, সক্রিয়, যোগ্য ও পরীক্ষিত ছাত্রনেতা রয়েছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে নেতৃত্বে আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...