Logo Logo

ববি ছাত্রদলের সভাপতি- সাংগঠনিক সম্পাদকের প্রোগ্রামে বহিষ্কৃত ছাত্রনেতাদের উপস্থিতি নিয়ে ক্ষোভ


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই সহ-সভাপতিকে নিয়ে প্রোগ্রাম করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি মো. মোশাররফ হোসেন। প্রোগ্রামে বহিষ্কৃত ঐ দুই নেতার উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


বুধবার (০৯ সেপ্টেম্বর) রাত নয়টায় দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবীন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতি মো. মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান খিচুড়ি পার্টির আয়োজন করে। ঐ প্রোগ্রামে বহিষ্কৃত এই দুই চাঁদাবাজের উপস্থিত দেখা যায়। ছাত্রদল সভাপতি নবীন শিক্ষার্থীদেরকে কেন বহিষ্কৃত নেতাদের সাথে পরিচয় করিয়েছেন এবং চাঁদাবাজদের দিয়ে কেন নবীন শিক্ষার্থীদের আহ্বান জানানো হচ্ছে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল নেতাকর্মীদের একাংশ।

‎‎গত ২১ই মে ২০২৬ তারিখে চিংড়ি রেণুবাহী গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগের পরই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ঐ দুই নেতাকে বহিষ্কার করে ছাত্রদল।

‎বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সহ-সভাপতি মিনহাজুল ইসলাম বলেন,"বহিষ্কৃত ছাত্রদল নেতাদের নিয়ে প্রোগ্রাম করা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। আমার বুঝে আসে না বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক তাদের নিয়া প্রোগ্রাম করে কিভাবে। বহিষ্কারের পর ঐ দুই সহসভাপতি বলেছিলো "খায় সবাই বদনাম হয় শুধু আমার" তাহলে কি আমরা ধরে নিবো সভাপতি ও সাংগঠনিক সহ যারা যারা প্রগ্রামে ছিলো সবাই চাঁদাবাজির ভাগ পায়, টাকার কি অদ্ভুত ক্ষমতা। আমরা কেন্দ্রে জানিয়েছি, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।"

‎‎মিছিলের সামনে উক্ত দুই বহিস্কৃত নেতাকে দেখা গেলেও ছাত্রদল ববি শাখার সভাপতি মোশাররফ হোসেন বলেন, গতকাল আমাদের রাজনৈতিক কোনো কর্মসূচি ছিলো না,ওটা ছিলো আমাদের রাজনৈতিক আড্ডা।সেখানে ওরা আসছে ওদের নিজেদের ইচ্ছেয় আমাদের অগোচরে।ওরা আসছিলো আমরা জানতাম না।

‎‎এ বিষয়ে জানতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃরাকিবুল ইসলাম রাকিব ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ সম্ভব হয় নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...