Logo Logo

গোপালগঞ্জে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ


Splash Image

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান।

সমাবেশে দলিল লেখকদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।

২. প্রতি দলিলে দলিল লেখকদের ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।

৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবেন না এবং দলিল রেজিস্ট্রেশনের জন্য দাখিল দিতে পারবেন না—মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৪. থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না—মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৫. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।

৬. যেহেতু পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু পেশাগত কারণে দলিল লেখা বা মুসাবিদাকারী হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না।

৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

সমাবেশে গোপালগঞ্জ সদর শাখার দলিল লেখক সমিতির সভাপতি ফায়েকুজ্জামান সিকদার, সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান রাসেল, আমিনুল ইসলাম টিক্কা, জাহিদ মোল্লাসহ জেলার পাঁচটি উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, “আমরা গোপালগঞ্জ থেকে আপনাকে তিনটি আসনে সংসদ সদস্য উপহার দিয়েছি। আমাদের সন্তানদের মুখের দিকে চেয়ে আমাদের দাবি মেনে নিন।”

বক্তারা আরও বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...