বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির পেছনের একটি কাঁঠালগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শরিফাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শরিফা ইসলাম উনিশিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
শরিফা মেধাবী ছাত্রী ছিলেন বলে জানিয়েছেন তার বোন মাহমুদা খানম। তিনি বলেন, চলতি মাসের ২৮ তারিখ শরিফার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় সে আত্মহত্যা করতে পারে বলে তারা ধারণা করছেন।
এদিকে, শরিফার মৃত্যুর পর তার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে শরিফা লিখেছেন, “২৮ তারিখ আমার পরীক্ষা, আজ ১৮ তারিখ চলছে, এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারি নাই। পরীক্ষা দিলে আমার রেজাল্ট ভালো হবে না। আর রেজাল্ট ভালো না হলে তোমরা ও সার ম্যামদের সামনে কীভাবে গিয়ে দাঁড়াবো। তাই আমি তোমাদের কষ্ট দিয়ে চলে গেলাম, আমাকে মাফ করে দিও।”
শরিফা ইসলামের আত্মহত্যার বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। শরিফা ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...