বিজ্ঞাপন
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে পদযাত্রার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির বড় ধরনের এই কর্মসূচির আগে লাহোর থেকে ইমরান খানের বোনকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।
লাহোর জেলা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রশাসন জানিয়েছে, জনসমক্ষে আলিমা খানের যেকোনো ধরনের উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।
কারাগারে থাকা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে রাজধানী ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ পদযাত্রার কর্মসূচি দিয়েছে পিটিআই। এর আগে শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পিটিআইয়ের এই প্রতিবাদ পদযাত্রা ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।
আলিমা খানের গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি। তিনি এ গ্রেপ্তারকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক’ বলে মন্তব্য করেছেন।
জুলফি বুখারি বলেন, “২৭ সেপ্টেম্বরের পদযাত্রা নিয়ে সরকারের ভেতরের ভয় ও আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে; যা এই গ্রেপ্তারের মাধ্যমে প্রতিফলিত হলো।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...