বিজ্ঞাপন
আটককৃতরা হলেন, ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হালিম হাওলাদারের ছেলে রেজভী আহম্মেদ লিয়ন (৪৫) এবং রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে রিফাত হাওলাদার (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ রেজভী আহম্মেদ লিয়ন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।অপরদিকে, একই দিন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মো. রিফাত হাওলাদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঝালকাঠির অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৪০০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...