Logo Logo

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম


Splash Image

হুথি হামলার মধ্যেও সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের আংশিক রপ্তানি পুনর্বহালের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।


বিজ্ঞাপন


রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারস এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমনে চলতি সপ্তাহে একটি কূটনৈতিক পথ উন্মোচিত হওয়ার প্রত্যাশায় তেলের বাজারে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য কমে আসছে।

তবে এই কূটনৈতিক উদ্যোগ বাস্তবে রূপ নেবে কি না, তা সময়ের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...