Logo Logo

গোপালগঞ্জে সামাজিক মূল্যবোধ রক্ষা ও অনলাইন জুয়া প্রতিরোধে জেলা প্রশাসনের আলোচনা সভা


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধ এবং নানা সামাজিক ব্যাধি প্রতিরোধের লক্ষ্যে গোপালগঞ্জে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


জেলা প্রশাসন, গোপালগঞ্জ-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে গত ১৪ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর পৃথক দুটি বিষয়ের ওপর এসব আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত আলোচনা সভাসমূহে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ধর্মীয় শিক্ষার আলোকে নৈতিকতা, সততা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধ চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা উল্লেখ করেন, সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং একটি দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম।

পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায়” শীর্ষক দ্বিতীয় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অনলাইন জুয়ার সর্বনাশা থাবায় ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক ক্ষতির বিভিন্ন ভয়াবহ দিক তুলে ধরেন। বিশেষ করে তরুণ ও উদীয়মান সমাজকে এই মরণব্যাধি আসক্তি থেকে দূরে রাখতে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার করা, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই আলোচনা সভাগুলোতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...