Logo Logo

বকশীগঞ্জে অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে দুটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুটি অটোরিকশায় করে ২৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশা দুটির চালকদের কাছে সারের বিষয়ে জানতে চান। এ সময় চালকেরা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে অটোরিকশা দুটি আটক করেন।

পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন। জব্দ করা সারগুলো বর্তমানে বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “জব্দ করা ২৫ বস্তা ইউরিয়া সার কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “সারগুলো যেহেতু অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করেছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...