Logo Logo

কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের আত্মহত্যা


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে নাছির উদ্দিন লিটন (৪৮) নামে এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামে এ ঘটনা ঘটে।

নাছির উদ্দিন লিটন উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি বানাই গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্বের একপর্যায়ে নিজ ঘরে থাকা কীটনাশক পান করেন ইউপি সদস্য লিটন। বিষপানের পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাশের জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরেই তিনি বিষপান করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...