বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের আল হেরা কমপ্লেক্সে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় বেকার ও অসহায় পরিবারের মাঝে ১৫টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসেন বলেন, সমাজের বিত্তবানরা সঠিকভাবে যাকাত আদায় করে দুস্থ মানুষের অধিকার তাদের কাছে পৌঁছে দিলে সমাজে দারিদ্র্য অনেকাংশে দূর করা সম্ভব। এ ব্যবস্থা সুষ্ঠুভাবে কার্যকর করতে ইসলামি রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার পৌরমুক্ত মঞ্চের সামনে মাসব্যাপী বিনামূল্যে মেডিকেল ও ডায়াবেটিক ক্যাম্প পরিচালনা করছে জামায়াতে ইসলামী ও এনডিএফের ব্রাহ্মণবাড়িয়া শাখা।
ক্যাম্পগুলোতে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। মেডিসিন, চর্মরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা এসব ক্যাম্পে রোগীদের সেবা দিচ্ছেন।
এবিষয়ে ডাঃ আবু হানিফ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মাসব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও ওষুধ পাওয়ায় এ কার্যক্রমের প্রশংসা করেন। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মানুষের মাঝে জামায়াতের দাওয়াতি প্রচারপত্রও বিতরণ করা হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা এনডিএফের সভাপতি ডা. আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও এনডিএফের সহসভাপতি ডা. ফরিদ উদ্দিন আহমেদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও এনডিএফের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাগল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল বাশার, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. রুকন উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর শাখাওয়াত হোসেনসহ স্থানীয় জামায়াত ও সাংবাদিক নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দের দাবি, গণসংযোগ, দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের আত্মকর্মসংস্থান ও স্বাস্থ্যসেবায় সহায়তা করতেই মাসব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...