Logo Logo

বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের এসপিকে ওসি মো. আমিনুল ইসলামের শুভেচ্ছা


Splash Image

এ জেড আমিনুজ্জামান রিপনঃ পেশাগত দক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিতে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পক্ষ থেকে শুভেছা ও অভিনন্দ জানান।


বিজ্ঞাপন


পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক *বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পদকে ভূষিত হওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক অর্জন গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়।

তিনি বলেন, এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা, সততা ও উদ্যমের সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবা প্রদানে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওসি আমিনুল ইসলাম পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...