Logo Logo

বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম


Splash Image

নড়াইলে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


বিজ্ঞাপন


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

সভায় নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আকবর আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলুসহ সংশ্লিষ্টরা।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের তদারকি ও বিভিন্ন সরকারি কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...