Logo Logo

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মওলা ও গোরা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গোরা গ্রুপের প্রধানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, নানা কারণে মওলা গ্রুপের সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে ছোটদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের গ্রুপের ১৩ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ওই গ্রুপের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এখনো কোনো পক্ষ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...